পনির কাটলেটের মুচমুচে স্বাদে জমে যাবে বিকেলের চায়ের আড্ডা - The News Lion

পনির কাটলেটের মুচমুচে স্বাদে জমে যাবে বিকেলের চায়ের আড্ডা

 


দি নিউজ লায়নঃ 

উপকরনঃ 

গ্রেট করা পনির: ৩০০ গ্রাম  

ডিম: ২টি 

গ্রেট করা সেদ্ধ আলু: দু’টি  

৪ পিস স্লাইস পাউরুটি (সাইড বাদ দিয়ে ছোট টুকরো করা)

আদা-রসুন বাটা: ২ চাচামচ  

কর্নফ্লাওয়ার: ৪ টেবিল চামচ  

ব্রেডক্রাম্ব: ২৫০ গ্রাম  

নুন: স্বাদ মতো  

গোলমরিচ গুঁড়ো: এক চাচামচ  

কাঁচালঙ্কা কুচি: স্বাদমতো  

ধনেপাতা কুচি: ২ চা চামচ  

 সাদা তেল  


প্রণালিঃ 

একটি পাত্রে পনির, আলু ও ছোট টুকরো করে কেটে রাখা পাউরুটি ও সব মশলা একসঙ্গে যোগ করে মখে নিন। এই মিশ্রণে ডিম, ব্রেডক্রাম্ব ও কর্নফ্লাওয়ার দেবেন না। মাখা হয়ে গেলে মিশ্রণটি হাতের তালুর চাপে কাটলেটের আকারে গড়ে নিন। অন্য একটি পাত্রে ডিম ও কর্নফ্লাওয়ার একসঙ্গে ফেটিয়ে নিন। অল্প নুন দিন। এ বার পনির-আলুর কাটলেট মিশ্রণে ডুবিয়ে ব্রেডক্রাম্বে জড়িয়ে ভেজে তুলে নিন। এবার গরম গরম পরিবেশন করুন মুচমুচে  পনির কাটলেট ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.